ফ্রান্স, বেলজিয়ামের পর এবার সুইজারল্যান্ডেও আইনতভাবে নিষিদ্ধ হলো বোরখা। পাশাপাশি, মুখ ঢাকা পোষাকও পড়া যাবে না সেখানে। যদি কোন ব্যক্তি এই আইনের অমান্য করেন তাহলে তাকে মোটা অর্থের জরিমানা দিতে হবে। সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে রাস্তায় নেমেছে মুসলিম দলগুলি।
এই সংক্রান্ত আইনের বিলটি অনেক আগেই সংসদের উচ্চকক্ষে পেশ করা হয়েছিল। গতকাল বুধবার সবুজ সংকেত পাওয়ায় বিলটি আইনে পরিণত হয়। এই আইন অনুযায়ী, দেশে বোরখা, হিজাব একেবারেই নিষিদ্ধ। এছাড়াও কোন মুখ ঢাকা পোশাক পরিধান করা যাবে না। যদি কেউ আইন অমান্য করে তাহলে তাকে অপরাধীর নজরে দেখা হবে। আর সেই সকল অপরাধীদের ১ হাজার সুইচ ফ্রাঙ্ক জরিমানা হিসেবে দিতে হবে। এই আইন নিয়ে সুইজারল্যান্ডের বিভিন্ন দল বিরোধীতা জানালেও সুইস পিপলস পার্টির দাপটে বিলটি পাস হয়ে যায়।
এখন প্রশ্ন হলো কেন এমন আইন? মূলত গত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশে জঙ্গি হামলার পরিমাণ বেড়েই চলেছে। তাই এই ধরনের মুখ ঢাকা পোশাকের বিরুদ্ধে সরব হয়েছে তারা। আন্তর্জাতিক সংবাদপত্রের খবর, কোনো ধর্মীয় সম্প্রদায়কে নিচু করতে নয়, বরং দেশে থাকা জনগন বা প্রবাসীদের সুরক্ষার্থে নির্মাণ করেছেন সুইজারল্যান্ডের সরকার।







