কলকাতারাজ্য

সুখবর যাত্রীদের জন্য , এবার থেকে এয়ারপোর্ট যাওয়া যাবে মেট্রো রুটেই !

এবার কি তবে সত্যি হতে চলেছে স্বপ্ন ! মেট্রোয় চেপেই পৌঁছে যাওয়া যাবে সোজা এয়ারপোর্টে ? শহরবাসীর জন্য এমনই সুখবর নিয়ে এলো কলকাতা মেট্রো । গোটা রুটের পূর্ণাঙ্গ ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে । এখন শুধু সময়ের অপেক্ষা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হওয়ার ।

নোয়াপাড়া স্টেশন থেকে , জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত মোট ৭.০৪ কিমি পথ । এই রুটে আপ এবং ডাউন উভয় লাইনেই সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে । শুক্রবার , নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে দুপুর ১২ টা ৯ মিনিট নাগাদ ট্রায়াল রান শুরু হয় । মেট্রোর কর্মী এবং অফিসাররা উপস্থিত ছিলেন MR 408 নম্বর রেকে । এই ট্রায়াল রানের সময় সেখানে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিও । এই রুটে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও রেকটি থামে । দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটিও পরিদর্শন করেন শ্রী পি উদয় কুমার রেড্ডি । তারপর , জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে মেট্রো পৌঁছায় ১২.৩১ নাগাদ । আবার মেট্রোটি ফিরে আসার সময় , দুপুর ১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ২ টো ২১ মিনিট পর্যন্ত সময় লাগে ।

কলকাতাবাসীর কাছে খুবই সুবিধার হবে এই মেট্রো রুটটি । এই রুটে থাকছে চারটি স্টেশন – নোয়াপাড়া , দমদম ক্যান্টনমেন্ট , যশোর রোড ও জয় হিন্দ বিমানবন্দর । প্রসঙ্গত , গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রুটটিও নোয়াপাড়া স্টেশনের সঙ্গে যুক্ত। তাই ওই রুটের যাত্রীরাও এবার থেকে সহজেই বিমান বন্দরে পৌঁছে যেতে পারবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.