মুরলীধর সেন লেনের পার্টি অফিসে দিলীপ ঘোষের ঘর ভাঙার কাজ আরম্ভ হয়ে গিয়েছে। কিন্তু তাতে কিছু বদলাচ্ছে না। সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে ওই পার্টি অফিসেই যাবেন বলে জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি সূত্রে খবর, গত শনিবার দলের কার্যালয়ে এসেছিলেন দিলীপ। নিজস্ব ঘরে গিয়ে দেখেন এসির প্লাগ পয়েন্ট খোলা। বিষয়টি নিয়ে ঘনিষ্ট মহলে অস্বস্তি প্রকাশও করেন। দুই প্রাক্তন রাজ্য সভাপতিকেই ঘর ছাড়তে নির্দেশ দেওয়া হয়, এমনটাই সূত্রের খবর। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকই এই নির্দেশ দিয়েছেন।
৬, মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপি দফতরে দিলীপের জন্য একটি ঘর বরাদ্দ ছিল তিনি রাজ্য সভাপতির চেয়ারে বসার পরবর্তীতে। একুশের লোকসভা নির্বাচনের পর রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিলীপকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়। তখনই অন্য আর একটি ঘর বরাদ্দ হয় দিলীপের জন্য।







