উত্তরপ্রদেশে একটি পকসো মামলায় এলাহাবাদ হাই কোর্টের বিতর্কিত রায় ঘিরে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন। এলাহাবাদ হাইকোর্টের রায়কে পুনরায় পর্যালোচনা করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি প্রদান প্রিয়াঙ্কার।
পাশাপাশি বুকে হাত দেওয়া, পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় শামিল নয়, এমন রায়দানের জন্যে হাইকোর্টের বিচারপরতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্তের আর্জিও জানান চিঠিতে। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে উত্তরপ্রদেশের কাসগঞ্জের একটি পকসো মামলার শুনানি হয়। অভিযোগ, দুই যুবক এক কিশোরীর স্তনে হাত দেবার পাশাপাশি তার পাজামার দড়ি খুলে দেয়। ২০২১ সালে ঘটনার অভিযোগ দায়ের হয় কাসগঞ্জ থানায়।
সেই মামলা এরপর কাসগঞ্জ আদালতে ওঠে। নিম্ন আদালত দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করা হয়। সেখান থেকে মামলা এলাহাবাদ হাইকোর্টে পৌঁছয়। সেখানে বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্র জানায়, বুকে হাত দেওয়া, পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় শামিল নয়।
হাইকোর্টের বিচারপতির রায়ে বিভিন্ন মহলে বিতর্কের জন্ম দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের রায়কে ‘ভুল’ দাবি করে সরব হন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এবার সেইএকই সুরে আওয়াজ তুললেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। হাইকোর্টের রায়কে বিরোধিতার পাশাপাশি আইনমন্ত্রী এবং দেশের চিফ জাস্টিস অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে হাইকোর্টের বিচারপরতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্তের আর্জি জানায় তিনি।







