আচমকা অসুস্থ বোধ করায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সোমবার বেলার দিকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। প্রাইভেট ওয়ার্ডে আছেন তিনি, এমনটাই সুত্রের খবর। তবে কেন্দ্রীয় মন্ত্রী এখন কেমন আছেন তা অবশ্য জানা যায়নি।
তবে নাম গোপন রাখার শর্তে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলে, ‘গুরুতর কিছু হয়নি (কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনের)। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ কেন্দ্রীয় বাজেট পেশ হবে সংসদে। অর্থমন্ত্রী হিসাবে সীতারমণেরই বাজেট পেশ করার কথা রয়েছে। তার আগে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে কার্যতই চাঞ্চল্য ছড়িয়েছে।
বিস্তারিত আসছে…







