এ…কি? রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে করতাল বাজাচ্ছে, বিজেপি নেতা!!
ও থুরি!!! শুধু নেতা নয় তিনি নাকি আবার জেলা বিজেপির সহ সভাপতিও বটে!!

রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলির প্রচারে দুয়ারে সরকার শিবিরে বসেছে বাউল শিল্পীদের আসর!! আর সেই আসরেই বাউল এর সাথে তালে তাল মিলিয়ে করতাল বাজানো এই নেতা, মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সহকারি সভাপতি সুখেন বাগদি।

বিধানসভা নির্বাচন থেকে ত একাধিক সংবাদমাধ্যম ও একাধিক মঞ্চেই যাকে দেখা যায় রাজ্য সরকারের দুর্নীতি বিরুদ্ধে ক্ষোভ উগরাতে!!
হঠাৎ কি এমন হলো?? যে সেই নেতা কেই এবার দেখা গেল রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে!
যদিও সাংবাদিকের ক্যামেরা দেখে প্রথমে নিজেকে লুকানোর চেষ্টা করেও না পেরে অবশেষে এই বিজেপি নেতা বলে ওঠেন, তিনি নাকি শিল্পী!!
আর শিল্পি পরিচয়ই তার প্রথম পরিচয় আর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয় কে বেশি গুরুত্ব দিয়ে দেখেন তিনি তাই তিনি আজ এই শিবিরে শিল্পী হিসাবে এসেছেন !!
তবে তার উপস্থিতির এই সুযোগ কে হাতছাড়া করেনি বড়ঞার তৃনমূল বিধায়ক।
কার্যত অভিভাবক হয়ে তার পাশে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর প্রকল্পের প্রচারও করতে দেখা গেছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কে।
এ দিন সকালের এই ছবিটি মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা হাই স্কুলে চলা দুয়ারে সরকার শিবিরের।
একদিকে যখন রাজনৈতিক কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে হিংসা থেকে প্রাণহানির ঘটনা সেখানে তৃণমূল বিধায়ক বিজেপি জেলা সহ-সভাপতি এই সৌজন্য সাক্ষাৎকারের দৃশ্য যেন বলতে চাই এক অটুট মেরুদন্ডনের কথা। তবে তাদের দুজনের রাজনৈতিক পরিচয় আলাদা হলেও আজকের এই ঘটনা শুধুই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন দুই নেতায়।







