পুজো মিটলেই এবার জনসংযোগ কর্মসূচিতে উদ্যোগ নেওয়া! উক্ত কর্মসূচিতে পরিকাঠামো নিয়ে প্রচারে নামবে রাজ্য শাসক দল। জাতীয় সড়ক, রেলপথ বা সেতু তৈরিতে কেন্দ্রের সাহায্য দরকার। মোদী সরকার সেই অর্থ বরাদ্দ করছে না বলে অভিযোগ তৃণমূলের। যার দরুন এবার পরিকাঠামো ইস্যুতে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ৫১ দিনে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রামের পর গ্রাম চষে ফেলেছিলেন। শাসকদলের একাংশের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার ফল দেখা গিয়েছে পঞ্চায়েত ভোটের ফলাফলে।
বন্দেভারত এক্সপ্রেস উদ্বোধন থেকে শুরু করে, জাতীয় সড়ক উদ্বোধন, এরকম একাধিক নয়া প্রকল্পের উদ্বোধন করছে কেন্দ্রীয় সরকার। তবে বাংলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জমি পাওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে রেলমন্ত্রী রাজ্যকে যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রায় ষাটটির মতো রেল প্রকল্পের কাজ রাজ্যে আটকে রয়েছে। তৃণমূল চাইছে যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যেতে।







