১৯ টি থানা বাদে সমগ্র রাজ্যে জারি করা হলো সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA)। নিজের রাজ্যকেই অশান্ত এলাকা বলে ঘোষণা করলো মুখ্যমন্ত্রী “এন বীরেন সিং”। ইতিমধ্যেই রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তিনি বলেন “বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ এটা নিশ্চিত করছে , যে মনিপুর রাজ্যে অসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনীর ব্যাবহার প্রয়োজন’ এই বিজ্ঞপ্তি চলবে ৬ মাস যাবৎ।
বেশ কিছু মাস ধরেই মনিপুরে চলছে, হিংসা ও অরাজকতা। হিংসার ফাঁদ থেকে বেরোতে পারছেন না মণিপুর রাজ্যবাসীরা। কবে নজর দেবে কেন্দ্রের সেই দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। যে ১৯ টি থানা রাজ্য সরকারের বিজ্ঞপ্তির বাইরে আছে সেগুলি হলো – ইম্ফল, ল্যামফেল, সিটি, সিংজামেই, সেকমাই, লামসাং, পাটসোই, ওয়াঙ্গোই, পোেরোেম্পট, হেইনগাং, লামলাই, ইরিলবুং, লেইমাখং, থৌবল, বিষ্ণুপুর, নাম্বোল, মইরাং, কাকচিং এবং জিরিবাম।







