ঠোঁটের চারপাশে কালো দাগ থাকলে, মোটেও ভাল লাগে না। বিভিন্ন কারণে ঠোঁট কালচে হতে পারে। যার মধ্যে ধূমপান অন্যতম। আবহাওয়ার পরিবর্তন বা শরীরে ভিটামিনের অভাব হলে এই সমস্যা দেখা দেয়।
এজন্য অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। যা দাগ কমার বদলে আরও বাড়িয়ে দিতে পারে। তবে চাইলে ঠোঁটের কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়ে-
১. সাইট্রিক অ্যাসিডযুক্ত লেবুর রস ত্বকের পিগমেন্টেশন দূর করতে পারে। এ জন্য অর্ধেক লেবু ঠোঁটের চারপাশে ঘষে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। লেবুর রসে মধু মিশিয়েও ত্বকে লাগাতে পারেন।
২. এক চামচ শসার রসে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে তুলোর সাহায্যে ঠোঁটের চারপাশে লাগাতে পারেন। এই মাস্কটি 10 থেকে 15 মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে।
৩. ত্বকের যত্নে হলুদ ভীষণ উপকারী। এক চা চামচ হলুদের সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঠোঁটে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
৪.পেঁপেতে থাকে ভিটামিন সি এবং ভিটামিন এ। কাঁচা পেঁপে ভাল করে ব্লেন্ড করে তাতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটের চারপাশে আধ ঘণ্টা রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে ২ দিন ব্যবহার করতে পারেন।
৫. গোলাপজলও ঠোঁটের কালচে দাগ তুলতে সাহায্য করে। এজন্য তুলোয় খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।







