কমবয়সে না হলেও বছর ৩৫ এর পর মুখে জাকিয়ে বসে মেচেদার দাগ। অনেক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেও সেই দাগ কমানো যায় না। তবে বেশ কিছু ঘরোয়া উপাদানে ধীরে ধীরে মিলে যাবে মুখের কালো ছোপ।
ডাক্তারি মতে, যাদের ত্বক শুষ্ক প্রকৃতির তাদের এই সমস্যা বেশি হয়। শুষ্কতার কারণে ত্বকে আর্দ্রতার ঘাটতি হয়। ফলে পুরো মুখে কালচে ছোপ পড়ে যায়। আবার সূর্যের আলোতেও এই সমস্যা হতে পারে। চলুন এবার এই দাগ থেকে চিরতরে মুক্তি পাওয়ার কিছু টিপস জেনে নেওয়া যাক।
১. মেচেদার দাগ তুলতে আলুর রস খুব কার্যকরী। প্রথমে আলুর রস বের করে নিন। তারপর সেটা মুখে মাখুন। আধ ঘন্টা মত রেখে দিয়ে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। টানা কয়েকদিন ব্যবহারে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন।
২. লেবু ও মধুর মিশ্রনও কিন্তু যথেষ্ট উপকারী। লেবুতে রয়েছে ভিটামিন সি আর মধুতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি। তাই লেবুর রস যেমন কালো দাগ দূর করবে তেমন মধুও ত্বকের শুষ্কতা কমাবে।
৩. শুধু ওজন কমাতেই নয়, অ্যাপেল সিডার ভিনিগারের বহু গুণাগুণ রয়েছে। তবে অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু সরাসরি মুখে ব্যবহার করা যায় না। জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে সেটা মুখে লাগাতে হবে। মাথায় রাখবেন এই মিশ্রণটি বেশি খুব মুখে লাগিয়ে রাখে কিন্তু বিপদ হতে পারে। তাই মিনিট পাঁচেক রেখেই মুখ ধুয়ে নিন।







