বিনোদন

দ্বিতীয় সন্তানের সুখবরের মাঝেই ‘রাকা’ ঝড়ে প্রস্তুত অ্যাটলি!

দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমার আবারও শিরোনামে। তবে এবার শুধু সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবনের সুখবরেও। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিনব উপায়ে তিনি জানালেন, তাঁর পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। এর আগেও চলতি বছরের শুরুতে স্ত্রী প্রিয়া অ্যাটলি ও তাঁদের প্রথম সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়েছিলেন এই নতুন অধ্যায়ের।

এক সময় প্রযোজকদের কাছে বড় বাজেটের ঝুঁকি হিসেবে দেখা হত অ্যাটলিকে। কিন্তু সেই ছবি এখন সম্পূর্ণ বদলে গেছে। বলিউড সুপারস্টার শাহরুখ খান তাঁর ওপর ভরসা রেখে ‘জওয়ান’ ছবিতে বিপুল বিনিয়োগ করেন, আর সেই আস্থার প্রতিদানও মিলেছে বক্স অফিসে ঐতিহাসিক সাফল্যের মাধ্যমে। ‘জওয়ান’-এর পর অ্যাটলির জনপ্রিয়তা এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, এমনকি হলিউড থেকেও একাধিক প্রস্তাব এলেও নিজের সৃজনশীল স্বাধীনতার সঙ্গে আপস করতে নারাজ তিনি।

ব্যক্তিগত জীবনের আনন্দের মধ্যেও কাজের প্রতি তাঁর মনোযোগ একটুও কমেনি। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর নতুন মেগা প্রজেক্ট ‘রাকা’-র প্রস্তুতিতে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দক্ষিণের আইকন আল্লু অর্জুন ও বলিউডের তারকা দীপিকা পাড়ুকোনকে।

জানা যাচ্ছে, সদ্য পিতৃত্বের স্বাদ নিতে চলেও খুব দ্রুত শ্যুটিং ফ্লোরে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে, ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও দীপিকা এই ছবির কাজ চালিয়ে যেতে পারেন বলেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন। সব মিলিয়ে ‘রাকা’ এখন থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে, আর অ্যাটলির এই নতুন অধ্যায় যেন তাঁর ক্যারিয়ারের আরেক বড় মাইলফলক হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.