সম্প্রতি পর্দায় আসতে চলেছে ‘ফুলপিসি ও এবংওয়ার্ড’ সিনেমা। এরইমধ্যে এই সিনেমার পোস্টার নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। এই সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছে সঙ্গীত। ২০০৯ সালে জয় সরকারের সঙ্গে উইন্ডোজ প্রযোজনা সংস্থার কাজের পরিকল্পনা হলেও, শেষ পর্যন্ত তা সফল হয়নি। অবশেষে উইন্ডোজ প্রযোজিত ‘ফুলপিসি ও এবংওয়ার্ড’ সিনেমার হাত ধরে একসঙ্গে কাজ করতে চলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয় সরকার ও নন্দিনী রায়।
গত ১৭ বছর আগে “অ্যাক্সিডেন্ট” সিনেমায় সঙ্গীত পরিচালনা করার কথা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জয় সরকারের। যেই সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এমনকি সেই সিনেমার সমস্ত গান লিখেছিলেন শ্রীজাত। তবে সেই সময় একসঙ্গে কাজ করার আশা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল ৩ জনেরই। এবার দীর্ঘ সময়ের পথ চলার শেষে এই অপ্রাপ্তি ইচ্ছে পূরণ হতে চলেছে। ফুলপিসি ও এবংওয়ার্ড’ সিনেমার মাধ্যমে সফল হতে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে গায়ক জয় সরকারের এক যোগে কাজ।
এই সিনেমায় অভিনয় দক্ষতা দেখাতে চলেছে সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও সৌম্য মুখোপাধ্যায়। সেই সিনেমাতেই এবার সঙ্গীত পরিচালনা করবেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এবার সম্প্রতি নন্দিতা রায়ের সঙ্গে জয় সরকারের একটি ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একসঙ্গে কাজ করার ঘোষণা করলেন।







