অফবিট

কখন ফল খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য? জানুন বিস্তারিত

কোন সময় ফল খেলে সেটি শরীরের পক্ষে খুব ভালো হবে সেই নিয়ে নানান রকম মতামত রয়েছে। কেউ বলছেন ভরা পেটে ফল খাওয়া ভালো, আবার কেউ বলছেন সন্ধ্যের আগে ফল খেয়ে নেওয়া উচিত। গবেষণা বলছে, মানে যতই ভাল হোক না কেন, ফলের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে এবং দিনের নির্দিষ্ট সময়ে ফল খেতে হবে। তবেই তো ফলে থাকা ভিটামিন, প্রোটিন এবং খনিজ শরীরের উপকারে আসবে।

কখন ফল খেলে শরীরের উপকার,

সকালে ঘুম থেকে উঠে –

ফল খাওয়ার সঠিক সময় হল সকালে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে ফল খেলে অনেকেরই সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঘুম থেকে উঠে জল খেয়ে তার পরে ফল খাওয়া যেতে পারে। ঘুম দিয়া উঠে ফল খেলে ফলটি খুব তাড়াতাড়ি হজম হয় যার ফলে ফলের মধ্যে থাকা প্রোটিন খনিজ সবকিছুই শরীরে লাগে।

দুটো খাবারের মাঝে-

সকালের খাবার এবং দুপুরের খাবারের মধ্যে যদি খিদে পায় সেই সময় ফল খাওয়া খুব উপকারী। কারণ সকালের খাবার খেয়ে পেট ভার হলে, ফল সেই খাবার হজম করিয়ে দিতে পারে খুব সহজেই। প্লেটভর্তি ফল সঙ্গে বাদাম এবং বিভিন্ন রকমের দানাশস্য সকালের টিফিন হিসেবেও ভাল।

শরীরচর্চা করার আগে এবং পরে-

ব্যায়াম করার সময় যে পরিমাণে ক্যালরির প্রয়োজন হয় তা পেতে গেলে ফল খাওয়া দরকার। কিন্তু জিম করার আগে বা পরে তেমন খাবার খেতে নিষেধ করেন প্রশিক্ষকরা। এই সময়েও ফল খাওয়া যেতে পারে।

কোন সময়ে ফল খাওয়া শরীরের জন্য খারাপ?

রাতে শুতে যাওয়ার আগে –

রাতে ঘুমাতে যাওয়ার আগে ফল খাওয়া একেবারেই উচিত নয়। এর ফলে ঘুমের ব্যাঘাত হতে পারে।

চা বা কফি খেতে খেতে-

দুপুরের ভাতঘুম ফল খাওয়ার কথা ভুলিয়ে দিয়েছে। বিকেলে তাই চা খেতে খেতেই কেটে রাখা ফলগুলো খেয়ে ফেললেন। এই অভ্যাস যে শুধু খারাপ তাই নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.