অফবিট

শীতের রুক্ষতায় ত্বকের আর্দ্রতা ফেরাবে নারকেল তেল;

শীতের মৌসুমে ত্বকের সবচেয়ে বড় সমস্যা হল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়া। যেহেতু এ সময় আবহাওয়া রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয় এর ফলে ত্বক থেকেও দ্রুত উধাও হয় আর্দ্রতা বা ময়শ্চারাইজড ভাব। ত্বকের আর্দ্রতা কমে যাওয়ায় তা খসখসে প্রকৃতির হয়ে যায়। এই সমস্যা সহজে দূর করতে পারে নারকেল তেল।

নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড- ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে আর্দ্রতা ফিরিয়ে আনার কাজ সহজে করতে পারে। এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও শীতের মৌসুমে দূষণের মাত্রাও মারাত্মকভাবে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যদি আপনি নারকেল তেল দিয়ে ম্যাসাজ করেন তাহলে ত্বকের উপর একটি আবরণ বা আস্তরণ তৈরি হবে। এটি ত্বকের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে। এর ফলে ত্বককে রক্ষা করবে ধুলোবালি, ও নোংরা, ময়লা থেকে।

* নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন- আপনার তালুতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ঘষে নিন। পুরো পরিষ্কার মুখের পাশাপাশি ঘাড়েও লাগান। কয়েক মিনিটের জন্য আপনার আঙুল দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এটি ২–৩০ মিনিটের জন্য ত্বকে রাখুন। মুখ থেকে তেল মুছতে একটি নরম এবং ভেজা সুতির তোয়ালে ব্যবহার করুন। সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শীতকালে ত্বকের যত্নের জন্য প্রতিদিন এই সহজ প্রতিকারটি ব্যবহার করতে পারেন।

* কয়েক ফোঁটা নারকেল তেল এবং অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই তেলের মিশ্রণ দিয়ে আপনার মুখের পাশাপাশি ঘাড় ম্যাসাজ করুন। এটি কিছু সময়ের জন্য ত্বকের ওপর রেখে দিন। সবচেয়ে ভালো হয় সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে মুখ ফেলুন।

* ত্বকের সঠিকভাবে পরিচর্যা না হলে অকালেই দেখা দেবে রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা। এই সমস্যা দূর করার জন্য নারকেল তেল ব্যবহার করতে পারেন। সবচেয়ে সুবিধা হলো এই তেলের সঙ্গে কিছু মিশিয়ে ম্যাসাজের প্রয়োজন নেই। শুধু নারকেল তেল দিয়েই ম্যাসাজ করলেই উপকার পাবেন। বলিরেখার সমস্যা দূর করার পাশাপাশি নারকেল ত্বকের একদম গভীর স্তর পর্যন্ত প্রবেশ করে ময়শ্চার লক করে। তার ফলে শীতের রুক্ষ, শুষ্ক আবহাওয়াতেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল এবং মোলায়েম।

* ত্বকের গঠন অর্থাৎ স্কিন টেক্সচার ভালো রাখতেও সাহায্য করে নারকেল তেল। এই তেল দিয়ে ম্যাসাজ করলে ত্বকে মোলায়েম ভাব বজায় থাকে। তবে যাদের ত্বকের ব্রন এবং র‍্যাশের সমস্যা রয়েছে, যাদের ত্বক সেনসিটিভ এবং অয়েলি স্কিন- তারা নারকেল তেল ব্যবহার না করাই ত্বকের পক্ষে ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.