Uncategorizedবিনোদন

আহামরি বিয়েতে বিশ্বাসী না হওয়া সত্বেও, ভাঙছে অনিবার্ণ-মধুরিমা সম্পর্ক !

টলিপাড়াতে ফের আরও একবার সম্পর্কের ভাঙ্গন। তারকাদের সম্পর্কের চড়াই-উতরাই প্রতি মুহূর্তে লেগেই থাকে। আর তা নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার এই জলঘোলার মধ্যে ঢুকে পড়লেন টলিউড ইন্ড্রাস্ট্রির খোকা অর্থাত্‍ অনির্বাণ ভট্টাচার্য। ২০২০ সালের ২৫শে নভেম্বর হুট করে প্রকাশ্যে সিঁদুর দান করে বিয়ে করে ফেলেন অনির্বাণ। যার ফলে অনেক বঙ্গনারীর ঘুম উড়ে গিয়েছিল।

সূত্রে খবর, বহুকাল আগে অভিনেতা নিজের রঙ্গমঞ্চের সঙ্গীকে মন দিয়েছিলেন। তাই সমাজের সামনে প্রকাশ্যে সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সারেন অভিনেতা। তার এই বিয়ে নিয়ে তিনি কম আলোচনা সমালোচনার সম্মুখীন হননি। কিন্তু কোন কটাক্ষের, তিনি উত্তর দেননি।

অনির্বাণ-মধুরিমার দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। অনির্বাণ ভট্টাচার্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর একটু চাপা। তার বিয়ের অনুষ্ঠান ছিল খুবই সাদামাটা। কিন্তু এবার টলিপাড়ার অন্দরমহল থেকে গুঞ্জন যে তাঁদের সম্পর্ক ভাঙ্গার পথে। তবে সূত্রে খবর, এখনো তারা সম্পর্ক ভাঙার কথা ভাবছেন না। কিন্তু একটি দেখার বিষয় হলো ইনস্টাগ্রামে অনির্বাণ তার স্ত্রীকে ফলো করে না কিন্তু তার স্ত্রী অনির্বাণকে ফলো করে।

অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায় ও প্রতীক দত্তের বিয়েতে মধুরিমা-অনির্বাণ শেষবার একসঙ্গে জনসমক্ষে এসেছিলেন । এই বিষয়ে কিন্তু মধুরিমা-অনির্বাণ কেউই কোনও প্রতিক্রিয়া জানাননি। ‘হাতিবাগান সঙ্ঘারাম’-এ একসঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন অনির্বাণ-মধুরিমা। এই মুহূর্তে অনির্বাণ তাঁর পুজো রিলিজ ‘দশম অবতার’ নিয়ে ব্যস্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.