কলকাতা

দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের হাসপাতালে ডেপুটেশান

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এস এস কে এম হাসপাতালের ডিরেক্টর অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি এবং মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি জমায়েত হয় হরিশ মুখার্জী রোড এবং দেবেন্দ্র ঘোষ রোডের সংযোগস্থলে। মিছিলটি যায় এসএসকেএম হাসপাতালের ডাইরেক্টর এর অফিসে।

মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।
আজকের এই ডেপুটেশন এবং বিক্ষোভ মিছিলের মূলত দাবি এস এস কে এম হাসপাতালকে কেন জেলের আসামিদের বিশ্রামাগারে পরিণত করা হচ্ছে। যেখানে সাধারন মানুষ একটা বেড এর জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে। তারা দাবী করে জেল মন্ত্রীর উচিত জেলের ভিতর একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে দেওয়া। যেখানে জেলের ভিআইপি আসামিরা বিশ্রাম নিতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.