বাংলার সঙ্গীত জগতে তাকে চেনেন না এমন বাঙালি খুব কম আছে ! বাংলা জগতে নচিকেতার জুড়ি মেলা ভার। তার গান গুলো একটা সময় এমন ছিল যে ঝড় তুলে দিতে পারতো। এবার তার ব্যাপারে এমন এক খবর এসেছে যা শুনে সকলেই অবাক। বাংলা শিল্প মহল থেকে শুরু করে তার অনুরাগীরা সকলেই নড়ে চড়ে বসেছে খবর শুনে।
নচিকেতার গানের মধ্যে এক অদ্ভুত রকমের চমক থাকে। যার জন্য তার ভক্তরা মাসের পর মাস অপেক্ষা করে থাকে। নচিকেতার গান মানে তাতে রয়েছে ভালোবাসা, বিরহ, ডিভোর্স, সরকার থেকে প্রশাসন সবকিছুই। আসন্ন দুর্গাপুজোর উপলক্ষে ভক্তদের জন্য রয়েছে এক চমক। কিছুদিন বাদেই দুর্গাপূজো। এই দুর্গাপুজোর সময়ে মুক্তি পাবে তার একটি গানের অ্যালবাম।
সূত্রে খবর, তিনি জানিয়েছেন,’ এবার পুজোয় একটি বিশেষ গান উপহার দিতে চলেছেন ভক্তদের। এই গানে তিনি তুলে ধরবেন মণিপুরের ঘটনা থেকে শুরু করে কৃষকদের সমস্যা সবকিছুই।’ যা জানতে পেরে রীতিমত নড়েচড়ে বসেছে সরকার।
১৯৯০ সালে তার প্রথম অ্যালবাম মুক্তি পায়। সেই সময় ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর, তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রসঙ্গত, এই সপ্তাহেই মুক্তি পাবে নচিকেতার ‘তুমি চড়লে স্বপ্নরথে/ এদিকে কৃষক নেমেছে পথে/ শ্রমিকের মুক্তির গান/ কৃষকের হাতিয়ারে শান/ শ্রেণিহীন সমাজের স্বপ্ন/ ঘৃণার প্রতিপালনে যত্ন। তিনি নিজেই ফেসবুকে, অ্যালবামের নাম ‘তোমার জন্যে গান’ জানিয়েছেন।







