শিবরাত্রি মানে শিবের আরাধনা । প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । সারাদিন-রাত উপোস থেকে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভোলেনাথের ভক্তরা । এদিন ভক্তি মনে পুজো করলে সকলের মনের কামনা পূর্ণ হয় । প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় । বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় । এবছর কবে পড়েছে শিবরাত্রি, জেনে নিন…
শিবরাত্রির দিনক্ষণ
সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ৮ ফেব্রুয়ারি, শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ৮ ফেব্রুয়ারি রাত ৭/৫৮/৮৬ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫/৪১/৫৫ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি।
ধর্মীয় বিশ্বাস থেকেই দিনভর উপোস করে শিবের মাথায় জল ঢালার রেওয়াজ রয়েছে হিন্দুদের মধ্যে । এ ছাড়া শিবের উপাসনায় দুধ, বেলপাতাও দেওয়া হয় । তবে জানেন কি, বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালিত হয় ।







