বাবার কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিলেন চাহিদা সম্পন্ন এক ছাত্র বিষ্ণু বসাক। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নুসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত হাট সিমলা এলাকার বাসিন্দা। নসরতপুর পারুল ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
শুক্রবার সকালে বাবার কোলের চেপে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য পৌঁছায় ওই ছাত্র। শুক্রবার বেলা ১.৩০ মিনিট নাগাদ পরীক্ষা শেষে ওই ছাত্রের বাবা বিমল বসাক বলেন , ছোট থেকেই ছেড়ে দাঁড়াতে এবং হাঁটতে পারে না। স্কুলের শিক্ষকদের বলে পরীক্ষাগুলোরই ব্যবস্থা করেছি। শুক্রবার প্রথম দিনের বাংলা পরীক্ষা হচ্ছে বাবার কোলে চেপে সুস্থ ভাবে দিয়েছে বলে জানিয়েছে তার বাবা।







