আজ অর্থাৎ ধর্নার চতুর্থ দিনে একদিকে যখন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে চলছে ধর্না অবস্থান ঠিক সেই সময় সকাল থেকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কামারহাটি বিধায়ক মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাল ইডি-সিবিআই। এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ফিরহাদ হাকিমের বাড়ি থেকে সন্ধ্যা ৭’টায় বেরিয়েছে। রথীনদার বাড়িতে গিয়ে কী করেছে জানতে চাইলে রথীনদা বলেন, “তার খাটে অফিসাররা ঘুমাচ্ছিল।”
তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ থেকে হুংকার দিয়ে বলেন, “যত ইডি, সিবিআই নিয়ে আসুননা কেন, আপনারা আমাদের দমাতে পারবেন না। আপনাদের থেকে গণতন্ত্র শিখব না”।







