এখন মধ্যপ্রদেশ রয়েছে বিজেপি সরকারের হাতে। কিন্তু ভোট সমীক্ষার ফল নিয়ে চিন্তিত বিজেপি। মধ্যপ্রদেশে এবার বিজেপির চরম প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কংগ্রেসের সঙ্গে। এবিপি সিভোটার সমীক্ষা অনুসারে জানা গেছে মধ্যপ্রদেশের মোট আসন সংখ্যা ২৩০। সেই আসনের মধ্যে এবারে কংগ্রেস পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অর্থাৎ প্রায় ১১৩-১২৫ টি আসন।
অপরদিকে শাসক দল বিজেপিও পেতে পারে ৪৫ শতাংশ ভোট। অর্থাৎ আসনের সংখ্যা ১০৪-১১৬। পাশাপাশি অন্যরা পেতে পারে ৮ শতাংশ ভোট। অর্থাৎ ০-৩ টি আসন। বিএসপিরা পেতে পারে দু শতাংশ ভোট। অর্থাৎ ০-২ টি আসন।
এই সমীক্ষা প্রকাশের পর রীতিমতো ভয় পেয়ে গেছে শাসক দল বিজেপি। কারণ কংগ্রেস ১২৫ টি আসন পেলে বিজেপির পরাজয় অনিবার্য। আবার ফলাফল যদি অর্ধেক অর্থে কয় তাও বিজেপির আসন টিকিয়ে রাখা মুশকিল। তবে ক্ষমতা টিকিয়ে রাখতে কি পদক্ষেপ নিতে পারে বিজেপি সরকার সেটাই এখন দেখার।
নির্বাচনে এখনো বাকি আছে অনেকটা সময়। তার আগে ভোট বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে সমস্ত দল। তবে বিজেপির এবার সব থেকে বড় প্রতিপক্ষ “ইন্ডিয়া” জোট। তাহলে কি এবার ইন্ডিয়া ইন্ডিয়া জোটের প্রভাবেই, মধ্য প্রদেশ থেকে বিতাড়িত হতে চলেছে বিজেপি? কিন্তু সিংহাসন টিকিয়ে রাখতে কি পদক্ষেপ নেবে বিজেপি তার দিকেই তাকিয়ে সবাই।







