জেলা

সমকামী বলে মানসিক নির্যতনের স্বীকার দেগঙ্গার এক পড়ুয়া

স্কুলে ছাত্র ছাত্রী নিগ্রহ, পড়াশোনার অত্যধিক চাপে ছাত্র মৃত্যু এসব হামেশাই শোনা যেত। কিন্তু এ যেনো শিক্ষার আঙিনায় বর্বরতার বীজ বপন। যেখানে সমকামীরা তাদের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে, সেখানে তরুণ প্রজন্মের এহেন বর্বরতা খানিকটা আজকের সমাজের মুক্ত চিন্তাধারাকে সামনে এগিয়ে দিতে বাধা দিচ্ছে।

এবার স্কুল ছাত্রীকে সমকামী বলে মানসিক নির্যাতনের অভিযোগ উঠলো। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার হাড়োয়া রেলগেট সংলগ্ন হাদিপুরের এক বেসরকারি আবাসিকে। এমনকি জোর করে বান্ধবীর সঙ্গে সমকামিতার সম্পর্ক স্বীকার করতে বাধ্য করা হয় ও বেধড়ক মারধর করার ও অভিযোগ ওঠে সহপাঠীদের বিরুদ্ধে।

চলতি মাসের শুরুর দিকে মেয়ের সাথে দেখা করতে যায় ওই ছাত্রীর মা ও বাবা। সেখানে যাবার পর তিনি পুরো ঘটনা তার মেয়ের কাছে শোনেন। তিনি জানতে পারেন, তার মেয়েকে সমকামী বলে হেনস্থা করে তার সহপাঠীরা। এই হেনস্থার প্রতিবাদ করলে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। এবিষয়ে আবাসনের শিক্ষিকাকে জানালে তিনি সেভাবে গুরুত্ব দেননি বলেই অভিযোগ।

পরবর্তীতে দেগঙ্গা থানায় অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি। এরপর থানায় লিখিত জানানো হলে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। আক্রান্ত ছাত্রী জানান ‘বান্ধবীর সঙ্গে আমার সমকামী সম্পর্ক স্বীকার করতে বলেছিল সহপাঠীরা। স্বীকার না করায় প্রথমে বান্ধবীকে তারপরে আমাকে মারধর করেছে। শিক্ষিকাকে জানালে উলটে আমাদেরই বকা দিয়েছে। প্রায়ই আমাকে বান্ধবীর সঙ্গে সম্পর্ক নিয়ে কটুক্তি করা হত।’

এ বিষয়ে ওই আবাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত করছেন তারা জানিয়েছেন ভালো ভাবে খতিয়ে দেখা হবে।

তবে এমন ঘটনা বারবার ঘটতে থাকলে, আবাসনগুলির উপর প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে তাদের নিরাপত্তা নিয়েও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.