‘প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁর পুলিস ধর্ষকদের সুরক্ষা দেয়।’ কামদুনি ইস্যুতে বিজেপির মহিলা মোর্চার মিছিলে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার মিছিলে বিরোধী দলনেতা যোগ দিতে যাওয়ার আগেই পতাকা-যুদ্ধ শুরু হয়ে যায় কামদুনিতে। সকালে গোটা এলাকা তৃণমূলের পতাকায় ছেয়ে যায়। দুপুরের দিকে পাল্টা পতাকা লাগানোর কাজ শুরু করে গেরুয়া দল।
উল্লেখ্য,প্রায় এক দশক পর আবার কলকাতায় কামদুনি। হাইকোর্টের রায়ে কামদুনির দোষীদের শাস্তি কমে গেছে। এবং তারই প্রতিবাদে মঙ্গলবার রাজপথে নামেন কামদুনির প্রতিবাদীরা। প্রতিবেদন লেখার সময় টুম্পা-মৌসুমীদের মিছিল গ্র্যান্ড হোটেল পেরিয়ে গান্ধী মূর্তির দিকে এগিয়ে যায়।







