চাঁদের বুকে ল্যান্ডার পাঠানোর পর এবার মহাকাশের পাড়ি দেবে ভারতীয়রা। সেই প্রস্তুতি এখন তুঙ্গে। প্রজেক্ট এর নাম ‘মিশন গগনযান’। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং আনুষ্ঠানিকভাবে জানান,”আগামী ২১ শে অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন প্রথমবার পরীক্ষামূলকভাবে উড়ান দেবে ইসরোর স্বপ্নের প্রকল্প । এইরকম দুবার পরীক্ষামূলক উড়ানের পর যাত্রা দেবে ফাইনাল মডিউলটি।
এই অভিযানের কথা প্রথম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই ঘোষণা অনুযায়ী এই অভিযানের প্রস্তুতি শুরু করা হয়। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের প্রথম পরীক্ষার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন ২ বার হবে এই পরীক্ষা মূলক যাত্রা। যার প্রথম তারিখ হলো ২১ শে অক্টোবর। এর সঙ্গে ভারতের ইতিহাসে যুক্ত হবে এক নতুন অধ্যায়।২১ শে অক্টোবর অর্থাৎ সপ্তমীর দিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে টেস্ট ভেহিক্যাল টি উড়ান দেবে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকলেই ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লাগার সম্ভাবনা থাকে। তবে সেই সম্ভাবনার প্রতিরোধ তৈরি করেছে ‘ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ‘।
এই মডেলটি ল্যান্ড করবে বঙ্গোপসাগরের ওপর। এটি যাতে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায় সেই জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় নৌ সেনাকে। এই দুটি পরীক্ষা সফল হলে ২০২৪-এ উড়ান দেবে ইসরোর স্বপ্নের প্রকল্প “গগনযান”।







