সারাদিনে কত সময় ধরে ফোনে কথা বলা হয় তার হিসেব কেউ রাখে না। এমনকি কেউ খেয়ালও করে না কত বার ফোন আসছে। এবার ফোন যদি কাছের মানুষ বা বন্ধুরা করে তাহলে কেউ ঘড়ি দেখে ফোনে কথা বলে না।
গবেষণা অনুযায়ী , ফোনে আধা ঘন্টার বেশি কথা বললে নাকি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে বেশি। মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়োফ্রিকোয়েন্সির সঙ্গে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে।এই তথ্যটি ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বর্তমানে বেশির ভাগ মানুষ হাইপারটেনশনে আক্রান্ত। এমন কি অনেকের কম বয়সে স্ট্রোক, হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১২ বছর ধরে চলা ৩৭ থেকে ৭৩ বছর বয়সি দু’লক্ষ মানুষের উপর সমীক্ষা করে দেখা গিয়েছে যে তাঁদের মধ্যে প্রায় ১৩,৯৮৪ জনের শরীরে হাইপারটেনশনের লক্ষণ দেখা দিয়েছে। মোবাইল ফোন ব্যবহার করেন না যাঁরা, তাঁদের তুলনায় ৭ শতাংশ বেশি।







