ভাইপোর পরিচয়ে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে খুন করলো দুই দুষ্কৃতী। ঘটনাটি বড়তলা থানা এলাকার হেদুয়া পার্কের।
মৃতার নাম মীনাক্ষী ভট্টাচার্য।
সন্ধ্যাবেলায় ভাইপোর পরিচয় দিয়ে ঘরে ঢুকে এলোপাথাড়ি চুরি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মীনাক্ষী দেবী। মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বছর পনেরোর ছেলে ছুটে এলে তাকেও ছুরির আঘাত করা হয়। সেও ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
বাড়ির দোতলায় থাকা মৃতার বড়ো জা কিছু একটা ঘটনা ঘটেছে সন্দেহে নিচে নামলে তাকে সদরের সামনে পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করলে মীনাক্ষী দেবীকে মৃত বলে জানান চিকিৎসকরা। বছর পনেরোর ছেলে বর্তমানে চিকিৎসাধীন।
মৃতার স্বামী একটি ইলেকট্রিকের দোকানে কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। মৃতার স্বামীর দাদা বিছানায় শয্যাশায়ী, তিনি দোতলায় থাকেন। ঘটনার সময় কেও উপস্থিত ছিলেন না।
স্থানীয় সূত্রে খবর ভাইপোর পরিচয় দিয়ে বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। তবে হিদুয়া পার্ক এলাকা খুব জনবহুল, তার সত্বেও কেন কোনো আর্তনাদ শোনা যায়নি।
পুলিশের অনুমান দুষ্কৃতীরা মৃতার মুখ চেপে ধরেছিল। স্থানীয়রা জানিয়েছেন দুষ্কৃতীরা হেদুয়া পার্কের দিকে পালিয়ে যায়।অন্যদিকে মৃতার স্বামীর দাদার দুই ছেলে আছে। ঘটনার পর থেকে তাদের আর দেখা যায়নি। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছেন।







