কলকাতা

“শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করলে আন্দোলন হয় না।”শিক্ষকদের তীব্র কটাক্ষ’ হাইকোর্টের প্রধান বিচারপতির

“শিক্ষকতা করতে হবে না রাস্তাতেই থাকুন” এমন কটাক্ষ করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। শিক্ষকরা মিছিল ও ধর্নার অনুমতি নিতে যায় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চএ। ‘রাজ্যে একের পর এক ধরনা ও মিছিল অনবরত চলছে’, এতেই নিত্যযাত্রী ও পড়ুয়াদের ভয়ংকর অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে’ এমন টাই সাফ জানিয়ে দিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম।

ডিএ এবং আরো অন্যান্য অনেক দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে ধর্না দিতে চেয়েছিল বৃহত্তর ও গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামক সংগঠন। এবং এই অনুরোধের দ্রুত সুনামি চাইছিল তারা। তবে এই মামলার সুনামিতে আবেদনকারী অর্থাৎ শিক্ষকদের উপর রেগে ফেটে পড়ে বিচারপতি। তিনি পরিষ্কার বলে দেন,”‘এদের জন্য আমার কোনও সহমর্মিতা নেই। নিজেদের কায়েমি স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে। মানুষের কথা ভাবে না কেউ। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।’

তিনি আরো বলেন আমার পর্যবেক্ষণ অনুযায়ী, রোজ রাজ্যে ১৫ টিরও বেশি মিছিল হয়, এর ফলে হয়রানীর মুখে পরে অসুস্থ রোগী বোঝাই করা অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। রাস্তায় আটকা পরে মানুষ মারাও যাচ্ছে। সবশেষে তিনি কটাক্ষ করে বলেন,”আপনাদের কাজ করতে হবে না। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে যান। পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস প্রয়োগ করুক”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.