অফবিট

তেতুঁলেই মিলবে উপকার! কিভাবে? জানুন বিস্তারিত

জিভে জল আনা একধরনের ফল হলো তেতুঁল। চাটনি, আচার বা পাকা তেতুঁল মাখা প্রায় সকলেরই প্রিয়। বিশেষ করে মেয়েরা বেশি তেতুঁল প্রেমী হয়। তবে আপনি জানলে অবাক হবেন এই ফলটি শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা বাড়ায়।

এটা রোগ প্রতিরোধে যথেষ্ট কার্যকরী। এমনকি দৃষ্টিশক্তি ও ত্বকের খেয়াল রাখতে এর জুড়ি মেলা ভার। তেতুলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই নিয়মিত তেতুঁল খেলে এমন কিছু অকল্পনীয় পরিবর্তন নজরে আসবে যা দেখে আপনি অবাক হবেন। চলুন জেনে নেওয়া যাক।

১. হজমে সাহায্য করে
যেকোনো রকমের ভারী খাবার হজমে তেতুঁলের ভূমিকা অনস্বীকার্য। এতে রয়েছে ডায়াটারি ফাইবার যা হজমে দারুন সাহায্য করে। ফলে পেটের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে।

২. রক্ত প্রবাহের উন্নতি
বেশিরভাগ মহিলারাই রক্তাল্পতায় ভোগেন। তাই পুষ্টিবিদদের মতে তাদের নিয়মিত তেতুঁল খাওয়া উচিত। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্তে লোহিত কণিকার মাত্রা বাড়ায়।

৩. হার্টের খেয়াল রাখে
যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তাদের জন্যে তেতুঁল ওষুধের মতো কাজ করে। কারণ এতে থাকা বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন ব্লাড প্রেসার নিয়ন্ত্রণের সাহায্য করে। এছাড়াও রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়।

৪. নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি
ভিটামিন বি কমপ্লেক্স এমন এক ধরনের ভিটামিন যা মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়াও এটি দেহের স্নায়ুকোষগুলিকে শক্তিশালী করে তোলে। অন্যান্য ফলের তুলনায় তেতুঁলে এই ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.