আজকাল জ্বর বা গা-হাত-পা ব্যথার জন্য আমরা সব সময় প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করে থাকি। শরীরটা একটু ম্যাজ ম্যাজ করলে বা জ্বর জ্বর লাগলেই আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। খুব তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার হলে আমরা ছট করে প্যারাসিটামল খেয়ে অসুস্থ শরীরেই বেরিয়ে পড়ি। আসলে প্যারাসিটামল হল আমাদের কাছে খুব নিরাপদ ও ভরসাযোগ্য। ডাক্তাররা বলেন যে শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে জ্বরের ওষুধ খাওয়া উচিত নয়। বেশিরভাগ সময়ই ভাইরাল ফিভার নিজে নিজেই ঠিক হয়ে যায়। সঠিক মাত্রায় বিশ্রাম এবং সঠিক পরিমাণ পানীয় পেলে রোগী সুস্থ হয়ে ওঠে। শরীর একটু গরম হলে বা গা-হাত-পা ব্যথা হলেই সব সময় প্যারাসিটামল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। প্যারাসিটামল সম্পর্কে জরুরি কিছু তথ্য আলোচনা করা হলো।
১: আমাদের শরীরের যে কোন অংশের ব্যথার জন্যই প্যারাসিটামল খুবই উপকারী একটি ওষুধ।মাথাব্যথা, গলাব্যথা, পেশির ব্যথা, দাঁতের ব্যথা, ঋতুকষ্ট এই সব ধরনের ব্যাথাতে প্যারাসিটামল খুবই কাজ দেয়। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ বিক্রি করা হয় ফলে সবাই এটি কিনতে পারে।চিকিত্সকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল খাওয়া একদম ঠিক না।
২:সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান যে, গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে প্যারাসিটামল খেলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিসর্ডার বা অটিস্টিক স্পেকট্রাম ডিসর্ডার- এর মতো মারাত্মক স্নায়ুরোগ দেখা দিতে পারে।
৩: ৪ হাজার মিলিগ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া একদম নিরাপদ নয়। এর থেকে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে।
৪:শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে জ্বরের ওষুধ খেতে না করেন চিকিৎসকরা। ভাইরাল ফিভার বেশির ভাগ সময় নিজে থেকেই ঠিক হয়ে যায়।
৫:২৪ ঘণ্টায় বা সারাদিনে তিন থেকে চারবার প্যারাসিটামল খাওয়ার কথা বলেন চিকিৎসকরা। একটা কথা মাথায় রাখতে হবে যাতে ২৪ ঘণ্টায় ৪ গ্রাম বা ৪ হাজার মিলিগ্রামের বেশি প্যারাসিটামল শরীরের না চলে যায়।
৬:মাথাব্যথা, গলাব্যথা, পেশির ব্যথা, দাঁতের ব্যথা, ঋতুকষ্ট সব ধরনের ব্যথাতে প্যারাসিটামল খুবই উপকারী। ৫০০ মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য ঠিক , প্রয়োজন হলে দুটিও ট্যাবলেট নিতে পারেন।
৭:প্যারাসিটামলের সেমন কোন পার্শ্বপ্রতিক্রিয় নেই বললেই চলে।শিশুদের জন্য তাদের বয়স আর ওজন অনুযায়ী প্যারাসিটামল নেওয়া উচিত।শিশুদের প্যারাসিটামল খাওয়ানোর ক্ষেত্রে আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া ই ভালো।
৮:গা হাত পা ব্যথা বা জ্বরের জন্য তিন দিন পর্যন্ত প্যারাসিটামল নেওয়া যায়। তিন দিনেও যদি সমস্যা না কমলে তবে তাড়াতাড়ি চিকিত্সকের কাছে যাওয়াই ভালো।







