দেড় মাসের ভোট যুদ্ধ শেষ হয়েছে। রাত পোহালেই শুরু হবে ভোট গণনা। ২৪শে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে চলেছে বিভিন্ন স্ট্র্যাটেজি। এবার ফলাফলের দিনও মেগা স্ট্র্যাটেজি করল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলেন তিনি।
ভোট মিটতে না মিটতেই কর্মী সমর্থকদের ও নেতৃত্বের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলেন। আগামীকাল রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তার আগে রাজনৈতিক দল গুলির অন্দরে দেখা গেল চূড়ান্ত তৎপরতা। গতকাল বিকেল ৫ টায় তৃণমূলের সেকেন্ড ম্যান ভিডিও কলিংয়ের মাধ্যমে জরুরি বৈঠক করলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ নেতৃত্বরা। লোকসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির ভাগ্য নির্ধারণের বিশেষ দিনে কারা, কোথায়, কী ভাবে পুরো গণনা কর্মকাণ্ডের উপর নজরে রাখবেন সেই বিষয় একাধিক নির্দেশ দিলেন অভিষেক। তৃণমূলের ক্যাম্পে চার থেকে পাঁচ হাজার কর্মী সমর্থক রাখার বন্দোবস্ত করছে। তাদের জন্য রয়েছে বড় নির্দেশনামা:
১) কাউন্টিং শেষ না হওয়া অবধি কারও বেরোনো যাবে না।
২) ১৭সি ও ভিভিপ্যাট মেলাতে হবে।
৩) বিরোধীরা হয়ত প্রথমে এগিয়ে গেল, তার মানে বেরিয়ে আসব এটা হবে না।
একাধিক কেন্দ্রে কারা কারা পেলেন বিশেষ দায়িত্ব –
১) ঘাটাল – মানস ভুইয়া আর অজিত মাইতি
২) মেদিনীপুর – জয়প্রকাশ মজুমদার
৩) আরামবাগ – শান্তনু সেন
৪) হুগলি – ইন্দ্রনীল সেন
৫) তমলুক – রাজীব বন্দ্যোপাধ্যায়
৬) কাঁথি – উত্তম বারিক
৭) কোচবিহার – অভিজিৎ দে ভৌমিক ও উদয়ন গুহ
৮) আলিপুরদুয়ার – গঙ্গাপ্রসাদ শর্মা
৯) জলপাইগুড়ি – মহুয়া গোপ ও চন্দন ভৌমিক
কাউন্টিং অবজারভার ও এজেন্টদের জন্য আরো বেশ কিছু নির্দেশিকা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
১. কাউন্টিং অবজারভার নিয়োগ হবে।
২. কাল পৌঁছে যেতে হবে তাঁদের।
৩. কাউন্টিং এজেন্টদের কলকাতায় ডেকে সংবর্ধনা দেওয়া হবে।
৪. কোনও টেবিলের গণনায় তৃণমূল পিছিয়ে থাকতে পারে। মনোবল হারাবেন না।
৫. শেষ ইভিএম গণনা না হওয়া পর্যন্ত ময়দান ছাড়বেন না।
৬. যেখানে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে বাড়তি নজর দেবেন।
৭. নানা চক্রান্ত হতে পারে, কোনও প্ররোচনায় পা নয়। এক্সিট পোলে গুরুত্ব দেবেন না। এই ফল ২০১৪ সালের মতো হবে।







