রাজ্য

পঞ্চাশ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি টাকার অর্থনীতিতে দাঁড়াবে ভারত, দাবি আদানির

মহামারির জেরে অর্থনৈতিক অবস্থা বদলেছে অনেকটাই। মন্দাবস্থার সামনাসামনি একাধিক দেশ। এহেন অবস্থাতেই ঘুরে দাঁড়ানোর প্রয়াসে ভারতীয় অর্থনীতি। ২০৫০ সালের মধ্যে ৩০ লক্ষ কোটি টাকার অর্থনীতি হতে চলেছে ভারত, আশাবাদী শিল্পপতি গৌতম আদানি। তাঁর মতে, আদানি গোষ্ঠীর উত্থান বেলুন নয়, পরিস্থিতি ঘুরবেই।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮-২০২১ সাল পর্যন্ত বিশ্বের ধনীতম ব্যক্তি ছিলেন আমাজন প্রধান জেফ বেজোস। তারপর তাঁর স্থান নিয়ে নেন টেসলা কর্তা ইলন মাস্ক। এরপর ইলন মাস্কের স্থান সাময়িকভাবে ছিনিয়ে নিয়েছিলেন লুই ভিটন কর্তা বার্নার্ড আর্নল্ট। তবে শীঘ্রই সেই স্থান নিতে পারেন এক ভারতীয় শিল্পপতি, গৌতম আদানি, এমনই রব ওঠে।

বিজেপির ঘনিষ্ঠতা এবং সাফল্য প্রসঙ্গে গৌতম-উবাচ, ‘প্রতিটি রাজ্যে বিনিয়োগ করতে চাই আমরা। আদানি গোষ্ঠী খুশি, বর্তমানে ২২টি রাজ্যে কাজ করছি আমরা।’ তাঁর সংযোজন, ‘সমস্ত রাজ্যই কিন্তু বিজেপি-শাসিত নয়। এই কথা বলতে পারি, আমাদের কোনও রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম সমস্যা নেই। এমনকী বাম-শাসিত কেরল, মমতাদিদির পশ্চিমবঙ্গ, নবীন পট্টনায়কজির ওড়িশা, জগন্মোহন রেড্ডি, কেসিআর-এর রাজ্যেও কাজ করছি আমরা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.