অশোকনগর বিধানসভার গুমা ১নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। রবিবার রাতে গুমা স্টেশনে সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম বিজন দাস (৪৯)।
উদ্ধার করে তাকে রাতেই নিয়ে আসা হয় বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিত্সক তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করেন। শাসকদলের এই নেতার মাথায় গুলি লেগেছে বলেই হাসপাতাল সূত্রে খবর।







