মোদী সরকারকে নিয়ে বড় কটাক্ষ করলেন ‘ইন্ডিয়া’ জোটের সভাপতি ‘মল্লিকার্জুন খার্গে’। তার দাবি মোদি সরকার নিজের সুবিধার জন্য ভারতীয় সেনাদের ব্যবহার করে। যা ভারতের ইতিহাসে কোনদিনও হয়নি, একটা ‘ লজ্জাজনক ‘।
মোদি সরকারের আমলে বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে ৪ নম্বরে এসছে ভারত। তাই এখন যেকোনো শক্তিশালী দেশের সঙ্গে পাল্লা দিতে পারে ভারতীয় সেনা। পাকিস্তানের সঙ্গেও একের পর এক যুদ্ধে জয়ী হয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীতে যোগ হয়েছে একের পর এক অত্যাধুনিক আগ্নেয়অস্ত্র, ও যুদ্ধবিমান।
তবে এই মোদি সরকার ভারতীয় সেনাকে নিয়ে ‘মল্লিকার্জুন খার্গে’ নিজেরা সোশ্যাল মিডিয়া একাউন্টে লেখেন,”আমাদের ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের জনপ্রিয়তাকে পুঁজি করে, যারা দেশকে রক্ষা করে, মোদীজি নিজেকে প্রচার করছেন।নির্বাচনে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মোদী সরকার এমন কিছু করেছে যা ৭৫ বছরে কখনও হয়নি। মোদী সরকার সরকারি প্রকল্পের প্রচারের জন্য সেনাবাহিনীকে সারা দেশে ৮২২ টি সেলফি-পয়েন্ট স্থাপন করতে বলেছে। এই ছকগুলিতে সৈন্যদের সাহসিকতার গল্পের পরিবর্তে প্রধানমন্ত্রী মোদীর প্রতিমার মতো ছবি এবং তার পরিকল্পনার প্রশংসা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস অত্যন্ত গর্বিত। জাতীয়তাবাদের পাঠ শেখানো বিজেপি ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাকে আঘাত করেছে।”
এই লেখার পাশাপাশি অনেক কটাক্ষ মুলক ছবিও পোস্ট করেন তিনি।







