রাজ্য

তৃতীয়ার দিন বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ ; দুবছর পর একই দিনে চারজনকে দোষী সাব্যস্ত!

রাতের অন্ধকারে প্রেমিকাকে বাড়ির বাইরে ডেকে গণধর্ষণের অভিযোগে প্রেমিক-সহ চারজনকে মুর্শিদাবাদের আদালত দোষী সাব্যস্ত করল। তদন্তকারীরা অভিযুক্তদের গায়ের উল্কি দেখে তাদের চিহ্নিত করেছিল। লালবাগ বিশেষ পকসো আদালত দু’বছর আগে তৃতীয়ার দিনের ওই ঘটনায় এ বছর দুর্গাপুজোর তৃতীয়ার দিন পকসো, ভারতীয় দণ্ডবিধি এবং সাইবার আইনে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষণা করা হয়েছে।

ঘটনাটি ২০২১ সালে ঘটেছিল। পনেরোর বছরের এক নাবালিকা পুজোর সময় মুর্শিদাবাদ শহরে মামার বাড়িতে বেড়াতে আসে। পুলিশ সূত্রে খবর,মেয়েটির সাথে ফেসবুকে একটি ছেলের সঙ্গে আলাপ হয়। নাবালিকার মামার বাড়ির আশপাশে যুবকের বাড়ি। কিছু দিনের মধ্যে তাদের মধ্যে থাকা সম্পর্ক গভীর হয়ে ওঠে। তাদের দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। মামা বাড়িতে আসলেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য জোরাজুরি করতেন প্রেমিক।

সূত্রে খবর, তৃতীয়ার রাতে হঠাৎ ফোন করে মেয়েটির সঙ্গে দেখা করার কথা বলে প্রেমিক। বাধ্য হয়েই রাজি হয় নাবালিকা। সে মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় দেখা করতে যায়। ওখানে যেতেই মেয়েটির মনে সন্দেহ জাগে। প্রেমিকের সঙ্গে আরও তিনজনকে দেখে মেয়েটি তাড়াতাড়ি বাড়ি যাবার চেষ্টা করে। কিন্তু তার প্রেমিক পথ আটকে দাড়ায় বলে অভিযোগ। তারপর সবাই মিলে নাবালিকাকে ধর্ষণ করে। প্রেমিকেরই ফোনে অভিযুক্তরা ছোট ছোট ভিডিয়ো ক্লিপ করে রাখে ওই ঘটনার।

নাবালিকাকে ভয় দেখানো হয় ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার। মেয়েটি অসুস্থ হয়ে বাড়ি ফেরে। এই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমিক একাধিকবার শারীরিক সম্পর্ক করতে চায় নাবালিকার সঙ্গে। অন্য দিকে, অভিযুক্ত যুবক মেয়েটির মায়ের মোবাইলে সেই ভিডিয়ো পাঠিয়ে দিয়ে ফোন করে বলে এর পর তো মেয়েকে কেউ বিয়ে করবে না। তিনিই বিয়ে করবেন।

মেয়ের কাছে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত জানার পর মা মুর্শিদাবাদ পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পাবার সাথে সাথেই পুলিশেরা তদন্ত শুরু করে। অভিযুক্তদের ধরার জন্য পুলিশ ফাঁদ পাতে। প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়, পরে জিয়াগঞ্জ থেকে পাকড়াও হয় চতুর্থ অভিযুক্ত। দু’বছর আগে তৃতীয়ার দিনে সেই ঘটনায় সাক্ষ্যগ্রহণের পর চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল এ বছর তৃতীয়ায়। এই রায় প্রসঙ্গে সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ”মাত্র দেড় মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ থেকে বিচার শেষ হয়েছে। আসামিদের দৃষ্টান্তমূলক সাজার আর্জি জানানো হয়েছে। যে সব মামলায় অপরাধী সাব্যস্ত হয়েছে চার জন, তাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.