রাজ্য

১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য নিয়োগ, রাজ্য রাজনীতি চরম সংঘাত !

নিজস্ব সংবাদদাতা : আজ ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষা দফতরকে সম্পূর্ন অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর সেই নিয়োগের খবর নাকি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে টুইট করেন। টুইট থেকেই স্পষ্ট, রাজ্যপালের এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করছে রাজ্য। রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত যে এ নিয়ে আরও একধাপ এগিয়ে গেল, তা মনে করছে ওয়াকিবহল মহল।

রাজ্যপাল তথা আচার্যের করা সেই নিয়োগকে ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। যাঁদের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে, তাঁরা যেন অবিলম্বে তা প্রত্যাখ্যান করেন, সেই অনুরোধও করেছেন শিক্ষামন্ত্রী।

গতকাল রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। একাধিক অধ্যাপককে ডাকা হয়েছিল সেখানে। এরপর আজ বৃহস্পতিবারই ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন।

শিক্ষামন্ত্রীর অভিযোগ, বর্তমানে রাজ্যে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, এই নিয়োগ তার পরিপন্থী ও বেআইনি। এই নিয়োগের বিষয়ে ভবিষ্যতে শিক্ষা দফতর কী পদক্ষেপ করবে, তা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে

একইসঙ্গে যে সব অধ্যাপকদের এদিন উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে, তাঁদের সেই নিয়োগ প্রত্যাখান করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি লিখেছেন, “উচ্চশিক্ষা বিভাগের তরফ থেকে সসম্মান অনুরোধ থাকবে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।”

উল্লেখ্য, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যায় সম্প্রতি। সেই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে এদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.