ক্রাইমজেলা

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই! কাঁপছে কল্যাণী, ধরা পড়ল দুই দুষ্কৃতী

নদিয়ার কল্যাণীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে মনিং ওয়াক করতে বেরোনো মানুষদের টার্গেট করছিল একদল দুষ্কৃতী। আর সেই ছিনতাইয়ের মূল হাতিয়ার ছিল লঙ্কার গুঁড়ো! চোখে ছিটিয়ে চমকে দিয়ে মুহূর্তে গলায় থাকা সোনার হার ছিনিয়ে বাইকে চম্পট দিচ্ছিল তারা।

এই ঘটনার তদন্তে নামে কল্যাণী থানার অ্যান্টি ক্রাইম টিম। একাধিক অভিযোগ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা গত ১৫ জুন ভোরে বুদ্ধপার্ক এলাকা থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে দুই দুষ্কৃতীকে। ধৃতদের নাম আহিদ মন্ডল ও সুখেন মন্ডল। দু’জনের বাড়ি যথাক্রমে উত্তর ২৪ পরগনার আমডাঙা ও হালিশহরে।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নম্বর প্লেট ছাড়া একটি বাইক, এক প্যাকেট লঙ্কার গুঁড়ো, একটি আসল সোনার হার এবং একটি ইমিটেশন হার। প্রাথমিক জেরায় তারা একাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন,
“ধৃতদের জেরা করে ছিনতাইচক্রের আরও সদস্যদের খোঁজ চলছে। এ ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। নাগরিকদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

এই ঘটনার পর কল্যাণী শহরে পুলিশের টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সকাল-সন্ধ্যা রাস্তায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে মনিং ওয়ার্কারদের নিরাপত্তার স্বার্থে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই কায়দায় ছিনতাই ঠেকাতে শহরজুড়ে সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হবে।

অভিযানে পুলিশের সাফল্যে খুশি শহরবাসী। আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কল্যাণীর সকাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.