রাজনীতি

অভিষেকের মিম মামলায় বৃহৎ ধাক্কা পুলিসের, তদন্তে ‘না’ হাইকোর্টের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিম ফেসবুকে শেয়ার করে গ্রেফতারির মুখে পড়েন মুর্শিদাবাদের এক কলেজ ছাত্র। সেই মামলায় আগেই ক্ষোভপ্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার এই মামলায় পুলিসি তদন্তের ওপর স্থগিতাদেশ জারির নির্দেশ দিল আদালত। পুজোর পর নথি দেখবে কোর্ট। নথি দেখে এফআইআর খারিজের নির্দেশ দেওয়ার সম্ভাবনা হাইকোর্টের।

প্রসঙ্গত উল্লেখ্য, উক্ত মামলায় গতকালই হাইকোর্টের বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে পুলিস। বিচারপতি গত শুনানির দিন মন্তব্য করেছিলেন, ‘গ্রেফতার কেন সেটার উত্তর দিতে হবে। কোনও সময় দেওয়ার সুযোগ নেই। ধরে নিলাম তাৎক্ষণিকভাবে কোনও ঘটনা ঘটে, আর অভিযুক্তকে হাতের কাছে পেয়ে গ্রেফতার করে, তবু একটা যুক্তি থাকে।’

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি করা মিম শেয়ার করার ১২ দিন পর বরানগর থানায় অভিযোগ দায়ের করে এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর সেই পড়ুয়াকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ল্যাপটপও। তবে গ্রেফাতারির পরদিনই ব্যারাকপুর আদালত থেকে জামিন পান ওই কলেজ পড়ুয়া। কিন্ত ফেরত পাওয়া যায়নি ল্যাপটপ। পরবর্তীতেই পুলিসের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.