আগরতলায় পূজা মন্ডপের আগুন। ভস্মীভূত পুজো মণ্ডপ সহ প্রতিমার কাঠামো। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার। পুজো উদ্যোক্তাদের কাছে পুজোর প্রস্তুতি চলাকালীন সব রকম সর্তকতা অবলম্বন করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী লিখেছেন, ”আগরতলার উজান অভয়নগর স্থিত ব্লাডসান ক্লাবে পুজোর প্যান্ডেলে কাজ চলাকালীন আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিমার কাঠামো সহ পুজো প্যান্ডেল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট এলাকার শ্রদ্ধালু মানুষজনদের সাথে আমিও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভীষণভাবে মর্মাহত। আমি রাজ্যের সার্বজনীন পুজো উদ্যোক্তাদের প্রতি আবেদন রাখছি পুজো প্যান্ডেল নির্মাণ চলাকালীন আনুষঙ্গিক সতর্কতা অবলম্বন করার জন্য।”







