রাজ্য

সুজয়কৃষ্ণের কিসের অসুখ?প্রশ্ন ইডি কর্তাদের

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ বেসরকারি হাসপাতালে অগাস্ট মাসে বুকে অস্ত্রোপচারের দু’মাস পরেও এখনও এসএসকেএম ভর্তি রয়েছেন তিনি। অস্ত্রপচরারে পর এতদিন ধরে কেন হাসপাতালে থাকতে হচ্ছে ‘কাকু’কে?তা জানতে চতুর্থীর দিন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা সকালে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হয়েছিলেন।এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ‘কালীঘাটের কাকু’র অসুখের বিষয়ে বিস্তারিতভাবে জানতে চেয়ে সব নথি চেয়েছেন ইডি আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা হাইকোর্ট ইডি-কে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিল।গত ৩০ মে গ্রেফতার করা হয়েছিল সুজয়কৃষ্ণকে।ইডি হেফাজত শেষের পর জেলে গিয়ে আর ‘কাকু’কে জেরা করা যায়নি।অন্যদিকে লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলাতে
অন্যতম সূত্র সেই সুজয়কৃষ্ণই। তবে,প্যারোল এবং প্যারোলের মেয়াদ শেষ হতে না হতেই সুজয়ের অসুস্থতা হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন।আর এদিকে হাইকোর্ট থেকে চাপ রয়েছে কেন্দ্রীয় এজেন্সির উপর।

অসুস্থতার কারণে ‘কালীঘাটের কাকু’কে জেরা করতে না পারায় তদন্তে প্রভাব পড়ছে বলে মনে করছে ইডি-র আধিকারিকরা।তাই বুকে অস্ত্রপচারের দু’মাস পরও কেন ‘কাকু’কে এসএসকেএম হাসপাতালে থাকতে হচ্ছে তা জানতে চেয়ে এসএসকেএম এ যান ইডি আধিকারিকরা।সুজয়কৃষ্ণের অসুখের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন ইডি আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.