ক্রাইম

পুজোর মধ্যেই ফেরিওয়ালা হতে খুন হলেন মধ্যমগ্রামের গৃহবধূ

পনির বিক্রেতার হতে খুন হলেন মধ্যমগ্রামের গৃহবধূ। নাম ‘পারমিতা চক্রবর্তী’। বয়স ৪৫ এর মহিলাটির বাড়ি মধ‍্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের কাজি নজরুল ইসলাম সরণিতে। বুধবার রাত ১১ঃ০০ টার সময় জল খাওয়ার নাম করে বাড়িতে ঢোকে অভিযুক্ত ‘সনত্‍ বসু’। নিচে একাই ছিল পারমিতা। চিৎকারের শব্দ শুনে দোতলা থেকে নেবে পারমিতার ছেলে দেখে হাতে চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সনত্‍ বসু। পরে ছেলেটির উপরও হামলা করে সনত্‍। কোনক্রমে দৌড়ে পালিয়ে যায় ছেলেটি।

স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে দোতলা বাড়িতে থাকতেন ‘পারমিতা চক্রবর্তী’। ‘স্বামী দেবাশীষ’ চক্রবর্তী কেন্দ্র সরকারের অধীনে চাকরি করেন। পারমিতার মেরি রিয়া এখন কলেজ পড়ুয়া, ছেলে ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া। বুধবার রাত ১১ নাগাদ বাড়িতে ছিল পারমিতা, ও তার ছেলে। কলিংবেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ছেলেটি। দরজা খুলতেই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জল চায় অভিযুক্ত সনত্‍ বসু। তখন রান্নাঘরে টুকিটাকি কাজ সারছিল পারমিতা ।ওই বাড়িতে আগেও পনির বিক্রি করতে এসেছিলেন তিনি তাই লোকটিকে চিনতে পারে ছোট্ট ছেলেটি। এরপর বাড়িতে এসে সনত্‍ বসলে দোতলায় চলে যায় ছেলেটি। কিছুক্ষণ পর চিৎকারের আওয়াজ পেয়ে নিচে ছুটে আসে ছেলেটি। তখন সে দেখে সনত্‍ এর হাতে ছুরি এবং তার মায়ের মৃত দেহ পড়ে আছে মাটিতে। ছেলেটিকে দেখামাত্র ছেলেটির উপর আক্রমণ করে বসে সনত্‍। সেই ছুরি রাকাতে আহত হয় ছেলেটি তারপর কোনক্রমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সে।

স্থানীয় পুলিশেরা পারমিতার গলার চেইন ছিনতাইয়ের চেষ্টায় ঘটেছে এমন দুর্ঘটনা। পারমিতার স্বামী জানান “কেন এই ঘটনা হয়েছে সেই ধারণা আমার নেই, তবে তদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.