জেলা

পিংলার দন্ডশিরায় দুর্গাপূজোকে কেন্দ্র করে রক্তদান শিবির

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
পিংলার প্রত্যন্ত গ্রাম দন্ডশিরা। দন্ডশিরা সার্বজনীন দুর্গাপূজা এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করলো। দ্বিতীয় বর্ষে ষষ্ঠীর পূন্যলগ্নে রক্তদানের মতো মহৎ কর্মসূচীর মাধ্যমে পূজোর উদ্ভোধন করলেন। চন্দ্রকোনার পান সীডস ফাউন্ডেশানের সহযোগীতায় এদিন পূজো মন্ডপের পাশেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের অংশগ্রহন ছিলো যথেষ্ট উল্লেখযোগ্য। রক্ত গ্রহন করতে আসেন তমলুক ব্লাড ব্যাঙ্ক।
পূজো উদ্যোক্তারা জানান পূজো মানেই আনন্দ। আনন্দের মধ্যেও সমাজসেবা মূলক কাজ করার উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.