জেলা

দোল উৎসবে মাতলেন ঝাড়গ্রামের তৃনমূল প্রার্থী কালীপদ সরেন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

দোল পূর্ণিমার দিনে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধোরাতে আয়োজিত বসন্ত উৎসবে মাতলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। দোল পূর্ণিমার বিশেষ দিনে মানুষের সাথে জনসংযোগ করেন প্রার্থী কালীপদ সোরেন। এ এক অন্য ছবি। তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন ঝাড়গ্রাম বাসীর সাথে মিশে দোল উৎসব পালন করছেন। ষষ্ঠ দফায় ভোট ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুধুমাত্র প্রার্থী ঘোষনা হয়েছে তৃনমূলের। তৃনমূলের প্রার্থী একাই দোলের দিনটাকে প্রচারের কাজে লাগালেন। গত কাল বিজেপির রাজ্যের দ্বিতীয় দফায় নাম ঘোষনা হলেও ঝাড়গ্রামে প্রার্থীর নাম ঘোষনা হয়নি। তাই দোলের ময়দানে সকাল থেকে একা তৃনমূলের পার্থী কালিপদ সরেন ঘুরে বেড়াচ্ছেন। ঝাড়গ্রামের বেশ কয়েক জায়গায় দোল খেলা হয়। সেখানে হাতে গোনা কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে মানুষের সাথে প্রচার করেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা বলেন। সাধারন মানুষ ও প্রার্থীকে এই প্রথম দেখছেন বলে জানান। ঝাড়গ্রামের প্রতিটা জায়গায় ঘেরে ঘুরে জনসংযোগ এর চেষ্টা চালান তিনি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.