শাহরুখ খানের পাঠান সারা বিশ্বে হাজার কোটির গণ্ডি পেরিয়ে ফেলেছে। এবারে এই ছবি আরো এক সৃষ্টির ইতিহাসের দিকে এগিয়ে চলেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পাঠান। ১২ই মে হাসিনার রাষ্ট্রে মুক্তি পাবে পাঠান। বিগত এক দশকের মধ্যে বলিউডি কোন সিনেমা মুক্তি পায়নি বাংলাদেশে। শাহরুখের এই সাফল্যে খুশি তার ভক্তরা।
সেই খুশিকে আরো একটু এগিয়ে দিল অগ্রিম বুকিং এর ছটা। সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে বাংলাদেশে ৩৮ টি হলে মুক্তি পাবে এই সিনেমাটি। ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।
১৯৭১ সালে বাংলাদেশে মুক্তি পাওয়ার পরে হাতে গোনা কিছু হিন্দি ছবি মুক্তি পেয়েছে। ২০১৫ সালের পর থেকে বাংলাদেশে আর কোন হিন্দি ছবি মুক্তি পায়নি। পাঠান সেই প্রথা ভেঙ্গে দিয়ে বাংলাদেশে এক নজির গড়লেন। বাংলাদেশ ও শাহরুখ খানের একটা ফ্যান বেস রয়েছে।







