দেশ

‘বিকশিত ভারতে’ না নির্বাচন কমিশনের, ৫ রাজ্যে বন্ধ যাত্রা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ যাত্রায় সরাসরি না নির্বাচন কমিশনের। যে পাঁচ রাজ্যে ভোট আসন্ন সেই সকল রাজ্যে ওই যাত্রা করা যাবে না। কেন্দ্রকে চিঠি দিয়ে ফরমান জানিয়ে দিল কমিশন।

কেন্দ্র আগামী ১৫ নভেম্বর থেকে সারা দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প’ যাত্রার পরিকল্পনা করেছিলো।

এই যাত্রাটি আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়। কেন্দ্রের যাবতীয় প্রকল্পের প্রচারের উদ্দেশ্য ছিল এই যাত্রার মাধ্যমে। মূলত পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং তারপর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই যাত্রার দিনক্ষণ স্থির করেছিল মোদি সরকার। কিন্তু নির্বাচন কমিশনের ‘না’ বাধ সাধল।

বিকশিত যাত্রায় আপত্তি জানিয়েছিল কংগ্রেস। বিরোধী শিবিরের দাবী, ভোট আসন্ন রাজ্যগুলিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের অভিযোগে নির্বাচন কমিশন ওই রাজ্যগুলিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা’ বন্ধ করার নির্দেশ দিল কমিশন। ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি লিখে নির্দেশ দিয়েছে, ভোটমুখী রাজ্যগুলিতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা চলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.