খেলাধুলা

অধিনায়ক সূর্যর কাছে হোয়াইট ওয়াশের সুযোগ

আজ মঙ্গলবার পাল্লেকেলেতে মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা। অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে সিরিজের তিনটি ম্যাচ জিতে নেওয়ার সুযোগ থাকছে। তাই দাসুন সানাকারা এই নিয়ম রক্ষার ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চাইবেন। কুড়ি বিশের সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জয় করেছে কোচ গম্ভীরের টিম ইন্ডিয়া। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি সোনি টেন স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে।

সিরিজ জয় ভারত রবিবার রাতেই নিশ্চিত করেছ। তাই এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কার্যত কোচ গম্ভীরের কাছে সুযোগ থাকছে প্লেয়িং ইলেভেন নিয়ে নানান পরিকল্পনা করার। গত ম্যাচে ওপেনিং স্লটে পরিবর্তন দেখা গেছে। তবে সুযোগ পেয়ে সঞ্জু তার নামের সাথে সুবিচার করেননি। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচেও ওপেনিং ব্যাটসম্যান অপরিবর্তিত থাকবে। তাঁরা মনে করছেন সঞ্জুকে আরোও একটি সুযোগ দেওয়া হবে। উল্টো দিকে অফফর্মে চলা শ্রীলঙ্কান ক্যাপ্টেন চারিথ আশালঙ্কার কাছে সুযোগ থাকবে তৃতীয় ম্যাচটি জিতে দলকে কিছুটা আত্মবিশ্বাস দেওয়া।

গত দুটি ম্যাচে ভালো খেলা তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের উপর এই ম্যাচে বাড়তি প্রত্যাশা থাকবে বলা চলে। পাশাপাশি ক্যাপ্টেন সুর্যকুমার ও ছন্দে ফের হার্দিক পাণ্ডিয়ার ওপরও নজর থাকবে। অক্ষর প্যাটেলও দারুন ফর্মে রয়েছেন। এদিকে শ্রীলঙ্কা ম্যাচ জিততে ভরসা করবে পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, মহেশ থিকসানা, কুশল মেন্ডিস ও মাথিশা পথিরানাদের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.