সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
আজ ভোরে ডেবরার টোল প্লাজা সংলগ্ন বুড়ামালায় মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে। নিহত হয় পাঁচ ফুল চাষী সহ আরোও এক। রীতিমতো লক্ষী পূজোর ভোরে মর্মান্তিক পথ দূর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতদের পরিবারের সাথে দেখা করেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি জানান মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের পাশে থাকার এবং আর্থিক সহযোগীতার নির্দেশ দিয়েছেন জেলাশাসককে। সেই মতো প্রক্রিয়া চলছে।







