একদিকে প্রখর রৌদ্র। তারপর বাসের গতিবেগ। আর তার জেরেই প্রান গেলো মা ও মেয়ের। আহত আরো এক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়তলা রাজ্য সড়কের উপর। মৃত মহিলার নাম নিলমনি জেরাই। বয়স-২৬ এবং তার কন্যা সন্তানের নাম বৃষ্টি জেরাই। বয়স ৪। দুজনেরই মৃত্যু হয় ঘটনাস্থলেই।
জানা গিয়েছে, আজ দুপুর ৩ টে নাগাদ ডেবরা থেকে টাবাগেড়িয়ার দিকে যাচ্ছিল বাসটি । সেই সময় একটি বাইকে চারজন চেপে মাড়তলা থেকে ডেবরার দিকে আসছিল। আর সেই সময়ই বাসের ধাক্কায় চাকার নিচে চাপা পড়ে যায় মা ও মেয়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত আরো একজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অপরদিকে বাস ও বাইকটিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ। জানা যায়, মৃত দুজনের বাড়ি পিংলার কেলেয়াড়া এলাকায়। ঘটনায় রিতীমতো শোকের ছায়া পড়েছে ডেবরার দূর্ঘটনাস্থল সহ মৃতের বাড়ীর এলাকায়।







