জেলা

৮৫তম চেকেন্দা ভান্ডারী মেলার উদ্বোধন পয়লা নভেম্বর

সায়ন সেন, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গের ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী ৮৫ তম মেলা আগামী পহেলা নভেম্বর শুরু হবে।। আনুষ্ঠানিকভাবে পহেলা নভেম্বর মেলার শুভ সূচনা হবে। ক্রান্তি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এই মেলা সরকারিভাবে অনুষ্টিত হয়ে থাকে। মেলা উপলক্ষে নানা রকমের দোকানপাট, নাগরদোলা, ড্রাগন ট্রেন ইত্যাদি বসতে শুরু করেছে। এ বিষয়ে পূজা কমিটির সম্পাদক কেশবচন্দ্র রায় জানালেন, গত ৮৪ বছর পূর্বে এই চেকেন্দা ভান্ডারী এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয় স্থানীয় রসিক চন্দ্র রায় এর উদ্যোগে প্রথম চেকেন্দা ভান্ডারী মাঠে কুবের দেবতা ভান্ডারী রূপে দুর্ভিক্ষর থেকে বাঁচতে পুজো দেওয়া হয় বলে তিনি জানালেন। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানালেন, ৮৫ তম চেকেন্দা ভান্ডারী মেলা গতকাল ভান্ডারী ঠাকুরের ঘট বসেছে এবং তিন দিন ধরে ভোগ দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে পহেলা নভেম্বর মেলার উদ্বোধন হবে। মেলা চলবে আগামী ৭ই নভেম্বর পর্যন্ত।

সুশৃংখল ভাবে মেলা সংগঠিত করার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানালেন এবং সকলকে মেলার আশার জন্য আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।মন্দিরের পুরোহিত আদিত্য দেব শর্মা সকলকে ঠাকুরের মেলায় সহযোগিতার কারার জন্য আহবান করেন।ভান্ডারী মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.