গত রবিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সাথে সাক্ষাৎ করে গ্রুপ ডি এর চাকরিপ্রার্থীরা। বহুদিন ধরেই চাকুরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না তারা। সেই সমস্থ আর্জি নিয়েই তারা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন।
এদিন পাঁচজনের একটি প্রতিনিধিদল কথা বলতে যাই কুণাল ঘোষের সাথে। প্রায় ত্রিশ মিটিন ধরে আলোচনা হয় তাদের সাথে কুণাল বোসের। উত্তীর্ণ হবার পর তাদের দ্রুত নিয়োগের আর্জি জানান তারা।
এক সাংবাদিক সাক্ষাৎকারে চাকরি প্রার্থীদের সাথে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে কুণাল ঘোষ জানান ‘আমি চাকরি দেওয়ার কেউ নই। তবে যাঁরা আমার কাছে এসেছিলেন তাঁদের কথা আমি শুনেছি। গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। আমি কমিউনিকেট করতে পারি। আশা করি তাদের কথা যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারব। মুখ্যমন্ত্রী চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। সরকার চায় চাকরি হোক।’







