ছত্তিশগড়ের ভোট ঘিরে বড় প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার একেবারে অজস্র প্রতিশ্রুতি দিলেন তিনি। তিনি বলেছেন, ভোটে জিতলে গরিব মানুষের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিত্সার ব্যবস্থা করা হবে। দ্বিতীয় বার ক্ষমতায় এলে ছত্তিশগড়়ের বাসিন্দাদের জন্য বিরাট স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের গ্যারান্টি। ডঃ খুবচাঁদ বাঘেল হেল্থ অ্য়াসিস্ট্যান্স স্কিম। সেখানে গরিব মানুষ ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সার সুযোগ পাবেন। বর্তমানে তাঁরা ৫ লাখ টাকা পর্যন্ত বিনা মূল্যে স্বাস্থ্য বিমার সুবিধা পান। অন্যদিকে বর্তমানে যাঁরা ৫০,০০০ টাকা স্বাস্থ্য বিমার সুযোগ পান। তাঁরাই এবার ৫ লাখ টাকা করে স্বাস্থ্য বিমার সুযোগ পাবেন। যদি কংগ্রস ক্ষমতায় আসে আবার।”
এদিন রাহুল গান্ধী রাজানন্দগাঁও ও কাওয়ারদাতে দুটি সভা করেন। রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে বলেন ভূমিহীন কৃষকদের জন্য গ্রামীণ এলাকায় প্রতিবছর ১০,০০০ টাকা করে প্রতি বছর দেওয়া হবে। বর্তমানে তাদের ৭,০০০ টাকা করে দেওয়া হয়।







